ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
আস-হক মুসলিম ফাউন্ডেশনের কর্মসূচির মধ্যে অন্যতম একটি হলো ইফতার ও রামাদ্বান ঈদ সামগ্রী বিতরণ। দেশের দরিদ্র সিয়াম পালনকারীরা যেন রামাদ্বান মাসে সিয়াম পালন,ইবাদত-বন্দেগী ও স্বাচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে তাদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহন করে থাকে ফাউন্ডেশন। ঈদে সবাই সাধ্যানুযায়ী নতুন নতুন মডেলের সুন্দর সুন্দর পোষাক ক্রয় করে থাকে। আমরা কি কখনো ভাবি সে-সব ভাই-বোনদের কথা দারিদ্রের কষাঘাতে যাদের জীবন জর্জরিত। নতুন পোষাক কেনা দূরে থাক, পুরানো কোন ভাল পোষাকই তাদের নেই। বরং প্রতিদিনের খাবারের প্রয়োজনীয় যোগানও তাদের নেই। আমরা যারা স্বচছল তারা কি সামান্যতম হাসিও এদের মুখে ফোটাতে পরি না? অথচ মহান আল্লাহ বলেন: ‘‘নিজেদের কল্যাণের জন্য তোমরা যে উত্তম কাজ করে থাকো, তার পুরস্কার আল্লাহর কাছে পাবে।’’ [সূরা আল-বাকারাহ: ১১০] রাসুল (সা.) বলেছেন, ‘কেউ কোনো মুমিনের পার্থিব কোনো বিপদ-সংকট দূর করলে মহান আলাহ তার আখিরাতের সংকট দূর করবেন। মানুষ কারো সহযোগিতা করলে আল্লাহ তারও সহযোগিতা করেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ৪৯৯৬) হজরত যায়েদ ইবনে জুহানি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাল, তারও রোজাদারের মতো সওয়াব হবে; তবে রোজাদারের সওয়াব বা নেকি বিন্দুমাত্র কমানো হবে না। (তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ)
এটি একটি সাদকায়ে জারিয়াহমূলক প্রকল্প, যার সাওয়াব মৃত্যুর পরও আমলনামায় যুক্ত হতে থাকবে ইন-শা-আল্লাহ
| A/C NAME | : | AL-HUQ MUSLIM FOUNDATION |
| A/C NO | : | 20504680200342318 |
| BANK | : | ISLAMI BANK BANGLADESH PLC |
| BRANCH NAME | : | SHIBCHAR |
| ROUTING | : | 125540708 |
| SWIFT CODE | : | IBBLBDDH |
| COUNTRY | : | BANGLADESH |
| A/C NAME | : | AL-HUQ MUSLIM FOUNDATION |
| A/C NO | : | 1811100020208 |
| BANK | : | DUTCH BANGLA BANK PLC |
| BRANCH NAME | : | Shibchar Sub Branch (Under Madaripur Branch) |
| ROUTING | : | 090540404 |
| SWIFT CODE | : | DBBLBDDH |
| COUNTRY | : | BANGLADESH |
| Bkash/nagad Personal +8801729140800 | ||